এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গি গ্রামে শতবর্ষী একটি সরকারি খাল দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে খাল ভরাট ও দখলে ব্যবহৃত বালু, পাইলিংয়ের বাঁশ এবং সিমেন্টের রিং পাইপ স্পট নিলামের মাধ্যমে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের খবর পেয়ে খাল দখলের মূল অভিযুক্ত সায়েদ মোল্লা বাড়ি থেকে সটকে পড়েন। পরে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে তাকে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি আসেননি।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে খাল ভরাটের কাজে ব্যবহৃত বালু, পাইলিংয়ের বাঁশ ও সিমেন্টের রিং পাইপসহ যাবতীয় মালামাল স্পট নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় দিপু খান নগদ ১০ হাজার টাকায় মালামালগুলো কিনে নেন। আগামী পাঁচ দিনের মধ্যে এসব মালামাল নিজ দায়িত্বে সরিয়ে নিয়ে খালটি সম্পূর্ণ দখলমুক্ত করার অঙ্গীকার করেন তিনি।
অভিযান প্রসঙ্গে ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “খাল দখলের অভিযোগ পাওয়ার পরই সায়েদ মোল্লাকে সতর্ক করা হয়েছিল। ভরাট করা বালু সরিয়ে খালটি আগের অবস্থায় ফিরিয়ে নিতে তাকে চার দিনের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও তিনি কোনো ব্যবস্থা নেননি; বরং নতুন করে আরও বালু ফেলে পুরো খালটি দখলের অপচেষ্টা চালান।”
তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রশাসনের নির্দেশনা অমান্য করায় আইনানুগ ব্যবস্থা হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দখলকাজে ব্যবহৃত মালামাল নিলামে বিক্রি করা হয়েছে। সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।