এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর পৌরসভার সেবার মান উন্নয়ন এবং শহরকে আধুনিক ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ।
আজ মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় পৌরসভার চতুর্থ তলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ।
পৌর নির্বাহী কর্মকর্তা তানজলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাই জকি, উপ-সহকারী প্রকৌশলী শিমুল দাস, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান ও তানভীর চৌধুরী রুবেল। এছাড়াও সাবেক কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর, মিজানুর রহমান মিনাল এবং মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ তাদের মতামত তুলে ধরেন।
সভায় বক্তারা জানান, ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডে বর্তমানে প্রায় ৫ লাখ ৯৭ হাজার ৬০২ জন নাগরিক বসবাস করছেন। এই বিপুল জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে ২০৩০ সালের মধ্যে ফরিদপুরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও 'ক্লিন সিটি' হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা নিয়ে কাজ চলছে।
সভায় বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে চলমান রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। বর্ষার আগে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়। সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় করে পৌরসভার সব উন্নয়নমূলক কর্মকাণ্ড গতিশীল করার ওপর জোর দেন বক্তারা।
শহরের সৌন্দর্যবর্ধন নিয়ে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তাবনা উঠে আসে। এর মধ্যে রয়েছে যানজট নিয়ন্ত্রণ, রাস্তার আইল্যান্ডে সবুজায়ন, ছাদ বাগান সম্প্রসারণে উৎসাহ প্রদান, সুপ্রস্থ রাস্তা নির্মাণ এবং পুরো শহরে সোলার লাইট স্থাপন। এছাড়া পরিবেশ রক্ষায় বিভিন্ন আইল্যান্ড ও খালি জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার কথা জানানো হয়।
সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, "জনগণ যেন তাদের দোরগোড়ায় সঠিক নাগরিক সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। সেবা নিতে এসে কোনো নাগরিক যেন ভোগান্তির শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।" পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডল, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) শরিফুল হাসান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ। এছাড়াও মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, প্রধান অতিথি চৌধুরী নায়াব ইবনে ইউসুফ অনুষ্ঠানস্থলে পৌঁছালে পৌরসভার কর্মকর্তাদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়।
সেপ্টেম্বর ২৮, ২০২৫
ডিসেম্বর ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
খাগড়াছড়ি | ২৬ জুন, ২০২৬
ফরিদপুর | ২৬ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ জুন, ২০২৬
পাবনা | ২৬ জুন, ২০২৬
ফরিদপুর | ২৬ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।