এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী মিলনমেলা। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দারিয়াবান্দা প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ দর্শকদের এনে দেয় গ্রামীণ ঐতিহ্যের রোমাঞ্চ আর হারানো দিনের স্মৃতি।
রবিবার (৮ জুন) বিকাল ৩টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শুরু হয় উত্তেজনাপূর্ণ দারিয়াবান্দা প্রতিযোগিতা। বিকেল ৫টায় মাঠে গড়ায় প্রীতি ফুটবল ম্যাচ, যা বিদ্যালয় মাঠকে পরিণত করে এক উৎসবমুখর মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ শিকদার, জনাব আব্দুর সামাদ, ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন মোল্লা, জনাব আলী আহমেদ খলিফা, নুর আহমেদ খলিফা, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, আব্দুল হামিদ মোল্লা, জাহাঙ্গীর হোসেন মোল্লা, গোলাম রব্বানী, সিরাজুল হক খলিফা, সাইদুল হক খলিফা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাত ৮টায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হায়দার আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খালিদ হাসান লিওন। সভায় সমিতির বিগত কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক উন্নয়নে প্রাক্তনদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য এক নৈশভোজের আয়োজন করা হয়, যা মিলনমেলার আবহকে আরও উজ্জ্বল করে তোলে।
প্রাক্তন শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন তাদের হৃদয়ে গভীর আবেগ ছড়িয়ে দিয়েছে। তারা চান, নিয়মিত এমন উদ্যোগ চলমান থাকুক।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।