এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে টানা ভারী বর্ষণে একটি পাকা সড়কের অংশবিশেষ বড় গাছসহ পাশের পুকুরে ধসে পড়েছে। আজ রবিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ভোগান্তির শিকার হওয়ার পর সম্প্রতি সড়কটি সংস্কার করা হয়েছিল। তবে গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে সড়কের নিচের মাটি নরম ও দুর্বল হয়ে পড়ে। আজ সকালে হঠাৎ করেই সড়কের একটি বড় অংশ পাশের পুকুরে ধসে যায়। এ সময় সড়কের পাশে থাকা বড় বড় গাছও উপড়ে পুকুরে পড়ে যায়। ফলে সড়কটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও ছোট-বড় যানবাহন চলাচল করে। সংস্কারের অল্প দিনের মাথায় রাস্তাটি ধসে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত প্রয়োজনীয় মেরামত কাজ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসীর দুর্ভোগ লাঘব ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং জরুরি ভিত্তিতে সড়কটি টেকসইভাবে মেরামতের দাবি জানিয়েছেন।
এপ্রিল ১৮, ২০২৪
আগস্ট ২৬, ২০২৫
সেপ্টেম্বর ৯, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
ভারত | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।