এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মাঠকর্মীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে। একই সঙ্গে বুড়াইচ ইউনিয়নকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী পরিবার কল্যাণ কেন্দ্র এবং গোপালপুর ইউনিয়নকে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন—পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) চম্পা, পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মো. তারিকুজ্জামান (গোপালপুর ইউনিয়ন) এবং পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) শান্তা খাতুন (সদর ইউনিয়ন)। এছাড়া বুড়াইচ ইউনিয়ন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী পরিবার কল্যাণ কেন্দ্র এবং গোপালপুর ইউনিয়ন শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে স্বীকৃতি লাভ করে।
এর আগে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্য রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় "ছেলে হোক, মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট" স্লোগান এবং "তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং পরিকল্পিত পরিবার গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্য রঞ্জন রায় বলেন, পরিকল্পিত পরিবার গঠন শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয় নয়; এটি একটি সুস্থ, শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম ভিত্তি। পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেই সরকারের সেবাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে। তাঁদের নিষ্ঠা, আন্তরিকতা ও কর্মদক্ষতার স্বীকৃতি দিতেই এ সম্মাননা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণে সবাইকে একই নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক হেলাল উদ্দীন। এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের প্রধান অফিস সহকারী দেওয়ান, বিভাগটির কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, মাঠকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।