দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
২৬ নভেম্বর, ২০২৬ ৬:৫৬ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি সমৃদ্ধকরণ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং জনসাধারণের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত এক অনন্য ভূমিকা পালন করছে। খামারিদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালনে উদ্বুদ্ধ করা এবং নিরাপদ প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। বক্তারা প্রান্তিক খামারিদের পাশে থেকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রাণিসম্পদের সার্বিক উন্নয়ন, উন্নত জাতের গবাদিপশু পালন এবং খামারিদের উৎসাহিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়। শেষে স্থানীয় সফল খামারিদের প্রচেষ্টার প্রশংসা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।