এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়া জেলা কারাগার থেকে বেশ কয়েকজন কয়েদি পালানোর ঘটনা ঘটেছে।
০৭' আগস্ট বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফাঁকা গুলি করে কারারক্ষীরা। মুহুর্তেই কারাগারে সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম শিকদার।
তিনি বলেন, কুষ্টিয়া জেলা কারাগার থেকে বেশ কয়েকজন কয়েদি পালিয়ে গেছে। এমন পরিস্থিতিতে আমরা কয়েকটি টিম কারাগার এলাকায় যাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কতজন পালিয়েছে সেটা জানা যায়নি। এ ছাড়া এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কারাগারে কর্মরত সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।
এ বিষয়ে জেল সুপার আব্দুল বারেক বলেন, দুপুর আড়াইটার দিকে বেশ কয়েকজন কয়েদি পালিয়ে গেছে। পরে আরও অনেক কয়েদি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফাঁকা গুলি করা হয়।
মার্চ ১৬, ২০২৫
ফেব্রু ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।