এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, উপজেলা প্রকৌশলী আমিরুল রহমান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম রব্বানী খান।
রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে সভায় উপস্থিত ছিলেন—নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নগরকান্দা উপজেলা আমির সোহরাব হোসেন এবং পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলালসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট, জাতীয় জীবনে এ দিবসের সুদূরপ্রসারী তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে সিপাহি-জনতার বিপ্লব ও সংহতির ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরেন। একই সঙ্গে বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য সুদৃঢ়করণ, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং দেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ক্রিকেট | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।