এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজে বর্ণাঢ্য আয়োজনে দুই দিনব্যাপী পিঠা মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান। উদ্বোধন শেষে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করেন। এবারের পিঠা মেলায় মোট ৮টি স্টল অংশগ্রহণ করেছে।
স্টলগুলোতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও বাহারি রকমের পিঠার সমারোহ দেখা যায়। মেলায় চিতই পিঠা, দুধ চিতই, ভাপা পিঠা, পাটিসাপটা, পুলিপিঠা, তেলপিঠা, মাংসপিঠা, মাছপিঠা, তারাপিঠা, জামাইপিঠাসহ নানা ধরনের সুস্বাদু পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হচ্ছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, উপাধ্যক্ষ মিজানুর রহমান, কো-অপ্ট সদস্য মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা বাবুল হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এ আয়োজন। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুই দিনব্যাপী এ পিঠা মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
ভারত | ৬ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৬ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।