পিরোজপুরে বিজয় দিবস ও মুক্ত দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৪ নভেম্বর, ২০২৬ ৭:২৯ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে বিজয় দিবস ও মুক্ত দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

পিরোজপুর মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের ‘শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি’ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।

সভায় দিবসগুলো উদযাপনে গৃহীত বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার মধ্যে দায়িত্ব বণ্টন এবং সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, "মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং বিজয়ের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের মাঝে যথাযথভাবে তুলে ধরতে হবে।" দিবসগুলো সফল ও সুন্দরভাবে উদযাপনের জন্য তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।