এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নড়াইলের কালিয়া উপজেলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা সোহেল রানাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় জেলা জাসাসের উদ্যোগে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সোহেল রানা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ এবং বিশিষ্ট সমাজসেবক শরীফ মহিদুলসহ জাসাস ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অক্টোবর ২৩, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাঙ্গামাটি | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।