এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় শহরের সিও অফিস সংলগ্ন ভাই ভাই মঞ্জিলে দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। শুরু থেকেই এলাকার সাধারণ মানুষ অসহায় ও দরিদ্র মানুষের ভিড়ে ক্যাম্প এলাকা মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান।
আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক তুহিন কান্তি ঘোষসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবীরা।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হবে।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবসেবার কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণ, করোনা সময়ে সহায়তা ও শিক্ষা খাতে অবদান রাখাসহ নানা মানবিক কার্যক্রম আমরা করে থাকি। এই প্রতিষ্ঠানটি আমাদের পারিবারিক অর্থায়নে পরিচালিত হয়। আমার বাবা আলহাজ্ব আব্দুস সোবহান তালুকদার আজীবন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
দিনব্যাপী এই ক্যাম্পে ০২ শতাধিক রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশনের সুবিধা গ্রহণ করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।