এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত দুলাল দাস নামের এক গ্রাহকের পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। প্রতিষ্ঠানটি নিহতের কেনা টেলিভিশনের বকেয়া কিস্তির সমুদয় টাকা মওকুফের পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার বারৈখালী ইউনিয়নের শিবরামপুর কন্টকপাড়া এলাকায় ওয়ালটন প্লাজা (গালিমপুর শাখা)-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে নিহত দুলাল দাসের স্ত্রী ঝুনু রানী দাস এবং তাঁর দুই ছেলে জয় দাস ও আসিক দাসের হাতে নগদ ৫০ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয় এবং বকেয়া কিস্তি মওকুফের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোহাম্মদ শাকিল হোসেন, রিজিওনাল সেলস ম্যানেজার মো. আরিফুল হক এবং গালিমপুর শাখার ব্যবস্থাপক (ব্রাঞ্চ ম্যানেজার) আব্দুল মতিন। এ ছাড়াও বারৈখালী ইউনিয়নের স্থানীয় বিশিষ্ট ব্যক্তি শেখ মোহাম্মদ হাফিজুর রহমান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাজিব শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওয়ালটন প্লাজার পক্ষ থেকে জানানো হয়, গ্রাহক ও তাঁদের পরিবারের প্রতি সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এ সহায়তা দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, ওয়ালটন থেকে কিস্তিতে পণ্য ক্রয় করার পর কোনো গ্রাহক দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করলে, তাঁর পরিবারের পাশে দাঁড়াতে বকেয়া কিস্তি মওকুফসহ এ ধরনের আর্থিক সুবিধার নীতি অব্যাহত রেখেছে ওয়ালটন।
ডিসেম্বর ২৯, ২০২৫
সেপ্টেম্বর ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।