এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের মুম্বাইয়ের গুন্ডাওয়ালি মেট্রো স্টেশনের নিয়মিত এক পথবিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে তুমুল আলোড়ন। মেট্রো কর্তৃপক্ষের কাছে এক যাত্রীর মজার আবদারের পর বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে মেট্রোর প্রাতিষ্ঠানিক কাঠামোর অংশ করে নিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার সূত্রপাত সন্দেশ সামন্ত নামের এক নিয়মিত মেট্রোযাত্রীর একটি পোস্ট থেকে। গুন্ডাওয়ালি স্টেশনের প্রবেশপথের কাছে অলস ভঙ্গিতে বসে থাকা বিড়ালটির একটি ছবি তুলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডকে (এমএমএমওসিএল) ট্যাগ করেন। রসিকতা করে তিনি লেখেন, ‘প্রিয় এমএমএমওসিএল, দয়া করে গুন্ডাওয়ালি মেট্রো স্টেশনের এই নিষ্পাপ প্রাণীটিকে একটি আনুষ্ঠানিক পদ দিন। কারণ, এই মুহূর্তে এটি বিনা বেতনেই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।’
যাত্রীর এই মজার আবদার চোখ এড়ায়নি মেট্রো কর্তৃপক্ষের। তারাও বিষয়টি দারুণভাবে গ্রহণ করে বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে মেট্রোর ‘চিফ ফেলাইন অফিসার’ (সিএফও) পদবি দেয়।
বিড়ালটির দায়িত্ব ও কর্মদক্ষতা সম্পর্কে এমএমএমওসিএল এক বিবৃতিতে মজা করে জানায়, *‘সে আমাদের চিফ ফেলাইন অফিসার। তার দৈনন্দিন দায়িত্বের মধ্যে রয়েছে স্টেশন পরিদর্শন করা, যাত্রীদের পর্যবেক্ষণ করা এবং ঠিক এমন জায়গায় বসে থাকা যেখানে সবাই তাকে দেখতে পায়। আর তার কাজের মূল্যায়ন বলতে গেলে, এখন পর্যন্ত তার পারফরম্যান্স একেবারে “পারফেক্ট” (Purr-fect)!’
মেট্রো কর্তৃপক্ষের এমন রসিকতাপূর্ণ সাড়া মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা ইতিবাচক মন্তব্যে ভরিয়ে দেন। এক যাত্রী মন্তব্য করেন, ‘সত্যি বলছি, প্রতিদিন সকালে গুন্ডাওয়ালি স্টেশনে নেমেই আমি ওকে খুঁজি।’ আরেকজন রসিকতা করে লেখেন, ‘আজ থেকে তাকে মেট্রোর প্রধান ইঁদুর দমন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হলো।’
বিড়ালটির প্রতি যাত্রী ও মেট্রো কর্তৃপক্ষের এই আন্তরিকতা সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষের মন জয় করে নিয়েছে।
জুন ২১, ২০২৬
এপ্রিল ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।