এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগরে একটি বসতঘরের সবাইকে অচেতন করে নগদ ৭০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ অবস্থায় পরিবারের তিন সদস্য—ব্যবসায়ী আমির হোসেন (৪৫), তাঁর স্ত্রী মাহিনুর বেগম (৪০) এবং ছেলে তাওহীদকে (১৬) পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশীরা আমির হোসেনের বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর একপর্যায়ে কিশোর ছেলে তাওহীদ কোনো রকমে দরজা খুলে দিয়েই মাটিতে লুটিয়ে পড়ে। প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখতে পান পরিবারের বাকি সদস্যরাও ঘরের বিভিন্ন স্থানে অচেতন অবস্থায় পড়ে আছেন এবং তাঁদের শরীরের শক্তি পুরোপুরি লোপ পেয়েছে। পরে স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দুর্বৃত্তরা ঘরের ট্রাংকের তালা ভেঙে ভেতরে থাকা নগদ ৭০ হাজার টাকা ও মাহিনুর বেগমের স্বর্ণের কানের দুলসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। পুরো ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পাওয়া যায়।
হাসপাতালে চিকিৎসাধীন আমির হোসেন বলেন, “রাত আটটার দিকে রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। এরপর সকাল নয়টা পর্যন্ত আমাদের আর কোনো হুঁশ ছিল না।”
আমির হোসেনের বড় ছেলে মিরাজ বলেন, “আমি চাকরির সুবাদে ঢাকায় থাকি। সকালে প্রতিবেশীদের মাধ্যমে খবর পাই। দুর্বৃত্তরা আমার বাবা, মা ও ছোট ভাইকে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে।”
এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, “ঘটনার খবর পেয়েছি এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এপ্রিল ১৯, ২০২৫
সেপ্টেম্বর ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।