এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় মো. মুন্সি হারুন আর সোয়েব (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে মধুখালী-আরকান্দি সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন আর সোয়েব মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আকন্দি গ্রামের মুন্সি বেনজির আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মধুখালী বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন সোয়েব। পথিমধ্যে মধুখালী-আরকান্দি সেতুর পশ্চিম পাশে পৌঁছালে মাগুরা থেকে ফরিদপুরগামী একটি দ্রুতগতির বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৯টা ২০ মিনিটের দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার পরপরই সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এপ্রিল ৩, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৪ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।