এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় ফরিদপুরের শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার আল-আমীন খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল্লাহ আল জব্বার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ফুটবল কোচ শামসুদ্দোহা চাঁদ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ফরিদপুরের সাধারণ সম্পাদক আবুল কাশেম ভোলা ও অন্যান্য অতিথিবৃন্দ।
এ ফুটবল প্রশিক্ষণে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উল্লেখ করা যেতে পারে, গত বৃহস্পতিবার ফরিদপুর জিলা স্কুল মাঠে এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হাসান-বিন-মুহাম্মাদ-আলী।
উদ্বোধনের পর থেকে একটানা এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবলাররা আগামীতে ফরিদপুর জেলা পর্যায়সহ বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফলাফল বয়ে আনবে। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ক্রিকেট | ৪ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ৪ অক্টোবর, ২০২৬
ফুটবল | ৪ অক্টোবর, ২০২৬
এশিয়া | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।