এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামীম আহমেদ।
সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের প্রক্রিয়া, দেশব্যাপী এর বিস্তৃতি এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের বিভিন্ন দিক বিস্তারিত তুলে ধরা হয়।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামীম আহমেদ জানান, সারাদেশে একযোগে শুরু হওয়া কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে সদরপুরেও তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। প্রাথমিকভাবে উপজেলার মোট ৯টি ইউনিয়নের মধ্যে ৩টিতে—সদরপুর, ভাসানচর ও কৃষ্ণপুর ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এ তিনটি ইউনিয়নের কাজ শেষ হলে পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও তথ্য সংগ্রহ করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর বাসার চৌধুরী, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শতভাগ নির্ভুল ও সফল করতে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
মার্চ ১৯, ২০২৬
এপ্রিল ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।