এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্লা সভাপতিত্ব করেন।
সভায় ঈদের নামাজের সময় নির্ধারণসহ আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক বলেন, “ফরিদপুরবাসী যাতে পবিত্র ঈদ-উল-আযহা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পালন করতে পারে, সেই জন্য প্রশাসন সকল রকম পদক্ষেপ গ্রহণ করবে। পশুর হাটগুলোতে যাতে ক্রেতা-বিক্রেতারা কোনো সমস্যায় না পড়ে তা নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “ঈদের আগে কোন রকম চাঁদাবাজি প্রশাসন মেনে নেবে না। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিক কাজ করছে। ঈদের আনন্দে বিঘ্ন সৃষ্টিকারী কোন কর্মকাণ্ড এবং আতশবাজি, ফটকা ও উচ্চস্বরে সাউন্ড ব্যবহার করা যাবে না।”
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক চৌধুরী রওশন ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন, প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আনসার ভিডিপি, র্যাব-১০ এবং বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।
ফরিদপুরের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায় শহরের চাঁনমারি ঈদগাহ ময়দানে। নামাজের ইমামতি করবেন হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।
ফরিদপুর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে এবারও উৎসবের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষা | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।