এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অভিযোগ সূত্রে জানা যায়, ৩১ জানুয়ারি সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের হয়ে মাঠপর্যায়ে কাজ করছিলেন মোঃ সজিব বেগ ও তার সহযোগীরা। রাত সাড়ে সাতটার দিকে নির্বাচনী প্রচারণা শেষ করে তারা চরভদ্রাসন বাজার এলাকায় অবস্থান নেন। পরে রাত আনুমানিক এগারোটার দিকে চরভদ্রাসন বাজারের রোকন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়কে পৌঁছালে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।
এ সময় দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে এবং গাড়িতে থাকা চালকসহ এক সহযোগীকে মারধর করে। পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনার প্রতিবাদ ও ঘটনার বিস্তারিত তুলে ধরতে রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ চরভদ্রাসনে গাজিরটেক ইউনিয়নে বাংলো বাড়িতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী মাঠে ভয়ভীতি ও হামলা কাম্য নয়। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আচরণবিধি তার জন্য এক রকম এবং অন্যদের জন্য আরেক রকম—এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আচরণবিধি প্রতিনিয়ত লঙ্ঘন করা হলেও প্রশাসনের কার্যকর ভূমিকা চোখে পড়ছে না বলে তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একটি ওয়ার্ডে যেখানে একটি নির্বাচনী ক্যাম্প থাকার কথা, সেখানে কোনো কোনো প্রার্থীর পাঁচ থেকে দশটি পর্যন্ত ক্যাম্প থাকার অভিযোগ রয়েছে।
চরভদ্রাসন থানার একটি সূত্র অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।