এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার ইছাপাশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, মারপিট ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মো. বাদশা মোল্যা (৭০) বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বাড়িঘর ভাঙচুর, অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনতাই এবং শ্লীলতাহানির কথা উল্লেখ করা হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইছাপাশা গ্রামের বাদশা মোল্যার পরিবারের সাথে বিবাদীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৩০ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদশা মোল্যার বাড়িতে অতর্কিত হামলা চালায়।
হামলায় বাদশা মোল্যাসহ তার পরিবারের সদস্যরা আহত হন। অভিযোগকারী দাবি করেছেন, হামলাকারীরা এসময় বাড়িঘর ভাঙচুর করে এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিসেম্বর ২৬, ২০২৫
অক্টোবর ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ১৫ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।