এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। বিশেষ চাহিদাসম্পন্ন এই শিক্ষার্থীরা দেখিয়েছেন, দৃঢ় ইচ্ছাশক্তি এবং সঠিক সহায়তায় শিক্ষার পথে কোনো বাধাই অতিক্রমযোগ্য নয়।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় তাদের জন্য আলাদা ও সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী তিন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা হলেন মুহাম্মদ সাহির ইসলাম, রবিউল হাসান ও আজিজুল ইসলাম।
রংপুর থেকে আগত পরীক্ষার্থী মুহাম্মদ সাহির ইসলাম বলেন, “আমরা জাতীয় সূত্রি লেখক এবং বিদ্যমান নীতিমালা অনুযায়ী সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো হয়েছে। আমার যাত্রাটা অনেক কষ্টের ছিল। আমরা তিন ভাই-বোনই বিশেষ চাহিদাসম্পন্ন। আমার বাবা নেই, মা কষ্ট করে সংসার চালান। পাশাপাশি শিবির পরিবার থেকেও সহযোগিতা পেয়েছি।”
নারায়ণগঞ্জ জেলার মদনপুর থানার ভর্তিচ্ছু পরীক্ষার্থী রবিউল হাসান বলেন, “পরীক্ষা দিতে কোনো সমস্যা হয়নি। সূত্রি লেখক প্রদান করেছেন, তারা সহযোগিতার পাশাপাশি সময়ও বাড়িয়ে দিয়েছেন। পরীক্ষার ব্যবস্থাপনা সুন্দর ছিল। আশা করি ভালো কিছু হবে।”
অন্য পরীক্ষার্থী আজিজুল ইসলাম বলেন, “পরীক্ষা পর্যবেক্ষকরা আন্তরিক ছিলেন। আমি চাই সব জায়গায় আমাদের জন্য এভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি করা হোক। নয়তো আমাদের অনেক কষ্ট করতে হয়, কথা বলে অনুমতি নিয়ে পরীক্ষার হলে যেতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক সময় আমাদের বিষয়গুলো বোঝে না। আমরা কঠিন নীতিমালার মুখোমুখি হই। আমাদের যতটুকু সুবিধা প্রয়োজন, ততটুকু দিলেই যথেষ্ট।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “এবার ভর্তি পরীক্ষায় তিনজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের সুবিধার্থে ডিন অফিসে আলাদা ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়েছে।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।