এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের ১৯ তম মৃত্যুুবার্ষিকী আজ শনিবার। ২০০৭ সালের এই দিনে (২১ মার্চ) তিনি ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন।
গণতন্ত্রের সিংহপুরুষ কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (২১ মার্চ) বিকেল ৩টায় ফরিদপুর জেলা বিএনপি ও নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
পবিত্র ঈদুল ফিতরের কারনে এই বছরের স্মরনসভা ও দোয়া মাহফিল আগামী সোমবার (২৩ মার্চ) বিকেল ৩টায় এম এন একাডেমী মাঠে অনুষ্ঠিত হবে। স্মরনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু এমপি।
কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রুহের মাগফিরাত কামনা করে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে শনিবার রাত ১২টার দিকে বাবা স্মৃতিচারণ করে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। পোস্টে তিনি লিখেন, গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ। আজ আমার বাবা প্রয়াত জননেতা কে এম ওবায়দুর রহমান-এর মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন গণমানুষের নেতা, ন্যায় ও গণতন্ত্রের একজন নির্ভীক সৈনিক। তাঁর আদর্শ, সততা ও মানুষের জন্য নিরলস কাজ আমাদের পথচলার প্রেরণা হয়ে আছে এবং থাকবে।
তার মেয়ে হিসেবে তাঁর দেখানো পথেই দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর সব গুনাহ মাফ করে দিন। আমিন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।