ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের প্রক্রিয়া শুরু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৭ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের প্রক্রিয়া শুরু

ফরিদপুরের ঐতিহ্যবাহী ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি এ তথ্য জানান। 

পোস্টে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল লেখেন, “আলহামদুলিল্লাহ! এলাকার দীর্ঘদিনের দাবি ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।”

এদিকে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রতিষ্ঠানটি সরকারিকরণের প্রক্রিয়া শুরু হওয়ায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিনের প্রাণের এই দাবি বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল। তারা আশা করছেন, কলেজটি পূর্ণাঙ্গ সরকারি হলে এ অঞ্চলে নারী শিক্ষার সুযোগ ও মান আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।