এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘দুনিয়ার মজদুর এক হও’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় জেলা মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের (রেজি. নং: বি-২১২৬) নবনির্বাচিত কমিটির অভিষেক ও জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জলঢাকা পৌর শহরের হোসেন মার্কেটস্থ ইউনিয়ন কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে নতুন জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরবর্তীতে নবনির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি হেলাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাসুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আক্তারুজ্জামান খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অপিয়ার রহমান, শাবাব বেকারির স্বত্বাধিকারী হামিমুর রহমান হামিম এবং হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ঘামেই অর্থনীতির চাকা সচল থাকে। তাই মিষ্টি বেকারি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন, কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং সমাজে শ্রমিকের ন্যায্য অধিকার, সম্মান ও পেশাগত স্বীকৃতি প্রদানে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
জানু ১৬, ২০২৬
অক্টোবর ২৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১০ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।