শ্রীনগরে ওকাবের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভান্ডারি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
২১ নভেম্বর, ২০২৬ ৩:১৬ পিএম
শেয়ার করুন:
শ্রীনগরে ওকাবের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের শ্রীনগরে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং কিন্ডারগার্টেনগুলোর শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ওপেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওকাব), শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩২টি কিন্ডারগার্টেন স্কুলের ৫৪৮ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা চলে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়। কেন্দ্রগুলো হলো—শ্রীনগর সিজুয়ে কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল, কামারগাঁও কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় এবং আল-হাসাড়া এহসান কিন্ডারগার্টেন।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও সার্বিক তত্ত্বাবধান করেন ওপেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওকাব), শ্রীনগর উপজেলা শাখার সভাপতি আ. লতিফ, সহ-সভাপতি শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আবুল কালাম শিকদার।

আয়োজকরা জানান, কোমলমতি শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার ভীতি দূর করা এবং মেধা যাচাইয়ের মাধ্যমে পড়াশোনায় আরও উৎসাহিত করতেই প্রতি বছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।