এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদিখান) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়েছেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম। বৃহস্পতিবার বিকেলে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় প্রিন্স নাদিমের নেতৃত্বে একটি মিছিল ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন, কেয়াইন ইউনিয়ন বিএনপি সভাপতি নাছিম খান, মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এস কে আল-আমীন, সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য হিরা মেম্বার, সাবেক সহ-প্রচার সম্পাদক হোসেন দেওয়ান বাবু, মালখানগর কলেজ ছাত্রদলের সভাপতি আকাশ, কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আনিছুর রহমান দুর্জয়, যুবদল নেতা শান্ত খান, জামাল ভূঁইয়া, নবরাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গণসংযোগকালে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহই যোগ্য নেতৃত্ব দিতে পারবেন। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য তারা এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৪ অক্টোবর, ২০২৬
বিনোদন | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৪ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।