এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট আবদুস সালাম আজাদকে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও বাজার সংলগ্ন বালুর মাঠে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
গত ১২ই ফেব্রুয়ারি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এমপি হিসেবে নির্বাচিত হন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম এবং সাধারণ সম্পাদক কাইয়ুম ফকিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাত্তার মোল্লা ও সাধারণ সম্পাদক মো. ডালু, ২নং ওয়ার্ড সভাপতি কালাম হালদার, ৩নং ওয়ার্ড নেতা জাহাঙ্গীর মেম্বার, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আক্তার পাইক, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মিলন মোল্লা, ৬নং ওয়ার্ড সহ-সভাপতি মিজান শেখ, ৭নং ওয়ার্ড সভাপতি মো. নান্নু হালদার এবং ৮নং ওয়ার্ড সভাপতি মো. শাহ আলম।
এছাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার ঢালীসহ পাঁচগাঁও ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।