এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে বান্দরবানের আলীকদমে বিশেষ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আলীকদম সদর ইউনিয়নের বাজার এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম। বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে ৫টা ২০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৮ জন ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মুরাদ স্টোরকে ৫,০০০ টাকা, সালাউদ্দিন স্টোরকে ৪,০০০ টাকা, নাছির স্টোরকে ৪,০০০ টাকা, কাদের স্টোরকে ৩,০০০ টাকা, নুরুল স্টোরকে ২,০০০ টাকা, আজমির স্টোরকে ২,০০০ টাকা, মদন স্টোরকে ১,০০০ টাকা এবং সাহাব উদ্দিন স্টোরকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযান চলাকালীন বাজারের আরও ১০-১৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে সর্তক করে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম জানান, রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখতে প্রশাসনের এই তদারকি নিয়মিত অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
আগস্ট ২০, ২০২৬
মার্চ ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফুটবল | ১১ অক্টোবর, ২০২৬
বলিউড | ১১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১১ অক্টোবর, ২০২৬
ভারত | ১১ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।