এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক একটার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারে (লাইভ) আসেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের শাখাওয়াত মুনকে আওয়ামী লীগের আগামী ডিসেম্বরের রাজনৈতিক কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। একপর্যায়ে ফেসবুক লাইভেই তাঁকে মারধর করার দৃশ্য ধরা পড়ে।
জিজ্ঞাসাবাদের মুখে শাখাওয়াত মুন নিজেকে বর্তমানে চাকরিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন বলে দাবি করেন। পরবর্তীতে ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে পুলিশের হেফাজতে তুলে দেন।
উল্লেখ্য, কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করেন। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন আগে তাঁকে পিআইবির ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়। পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।
নভেম্বর ১৮, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৬ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।