এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি বিদেশ গমনেচ্ছুদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে বিভিন্ন অংশীজনের (স্টেকহোল্ডার) সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রাইট যশোর’-এর যৌথ উদ্যোগে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা।
সভায় বিশেষ অতিথি ও অংশীজন হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা বিএম মোজাম্মেল হোসেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) উপপরিচালক ষষ্ঠীপদ রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছকিন উদ্দিন আহমেদ, সাংবাদিক বিভাষ দত্ত এবং প্রসেনজিৎ পাল। এছাড়া আয়োজক সংস্থা রাইট যশোরের পক্ষে জেলা কো-অর্ডিনেটর হারুনুর রশিদ এবং আইওএম কর্মকর্তা অমল বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় নিরাপদ অভিবাসন, বিদেশ গমনের ক্ষেত্রে সরকারি নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ এবং অভিবাসনপ্রত্যাশীদের সচেতন করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অভিবাসন কার্যক্রমে যুক্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। সভায় আইওএমের ‘সিনেমা এরোনা’ কার্যক্রমের বিষয়টিও তুলে ধরা হয়, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে অভিবাসনসংক্রান্ত তথ্য ও সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
সভায় বক্তারা বলেন, সঠিক তথ্যের অভাবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেকেই প্রতারণা ও নানামুখী হয়রানির শিকার হন। বিশেষ করে মধ্যস্বত্বভোগী বা দালালদের প্রলোভনে পড়ে অবৈধ পথে পা বাড়িয়ে অনেকেই চরম আর্থিক ক্ষতি ও জীবনের ঝুঁকিতে পড়েন। এসব সংকট থেকে উত্তরণে বিদেশ গমনেচ্ছুদের অবশ্যই সরকারি প্ল্যাটফর্ম ব্যবহার করে বৈধ উপায়ে বিদেশ যেতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ নেওয়ার আগে সংশ্লিষ্ট দেশের শ্রম আইন, কাজের ধরন, বেতন, চুক্তিপত্রের শর্তাবলি এবং ভিসা সংক্রান্ত কাগজপত্র ভালোভাবে যাচাই-বাছাই করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো থেকে নিয়মিত তথ্য ও সেবা নেওয়ার পরামর্শ দেন তাঁরা।
নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সচেতন মহলের সমন্বিত প্রয়াস প্রয়োজন বলে বক্তারা মত প্রকাশ করেন। একই সঙ্গে বিদেশ গমনেচ্ছু ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়।
সভা শেষে উপস্থিত অংশীজনরা নিরাপদ ও বৈধ অভিবাসন বাস্তবায়নে পারস্পরিক যোগাযোগ রক্ষা এবং কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৬ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।