এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শৈশবের হারানো স্মৃতি ফিরিয়ে আনতে এবং গ্রামবাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ফরিদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পেপার টেক নবম ঘুড়ি উৎসব’। আগামী ২৭ ডিসেম্বর, শনিবার ফরিদপুর শহরের ধলার মোড় এলাকায় জাঁকজমকপূর্ণভাবে এই উৎসব উদযাপিত হবে।
‘ফরিদপুর সিটি অর্গানাইজেশন’-এর আয়োজনে এবারের উৎসবের মূল প্রতিপাদ্য বা স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘চলো হারাই শৈশবে’।
দিনব্যাপী এই আনন্দ আয়োজন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। আকাশজুড়ে রংবেরঙের ঘুড়ির ওড়াউড়ি আর উৎসবমুখর পরিবেশে মেতে উঠবে ধলার মোড়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (সিপিএম-সেবা)।
আয়োজক সংগঠন ‘টিম ফরিদপুর সিটি অর্গানাইজেশন’ জানিয়েছে, উৎসবকে প্রাণবন্ত ও সার্থক করে তুলতে ফরিদপুরের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তারা একান্তভাবে কামনা করছেন।
সেপ্টেম্বর ১৮, ২০২৫
অক্টোবর ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
খুলনা | ১২ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১২ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।