এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর -৪ আসনের (সদরপুর-চরভদ্রাসন-ভাংগা) সদরপুর উপজেলায় শেষ মুহুর্তে চলছে নির্বাচনের জমজমাট প্রচারনা। প্রার্থী সমর্থকরা আটঘাট বেধে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে সাধারন ভোটারদের প্রত্যাশা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন।
এই আসনে মোট আটজন প্রার্থী থাকলেও মুলত ভোটের মাঠে তিনজন প্রার্থীই মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন। বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল, জামায়াত ইসলামীর প্রার্থী সরোয়ার হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। বিরামহীনভাবে তারা উঠান বৈঠক, গনসংযোগ করছেন। প্রার্থীর পাশাপাশি সমর্থকরা ও থেমে নেই, ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাদের পছন্দের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করছেন।নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী কাল(মংগলবার) সকাল সাড়ে ৭টা থেকে সকল ধরনের প্রচার প্রচারনা বন্ধ হয়ে যাবে৷ তাই শেষ মুহুর্তে ভোটারদের মন জয়ে মরিয়া প্রার্থী ও সমর্থকরা।
সদরপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চায়ের দোকানে, হাটে বাজারে, গ্রামে গঞ্জে, ভোটের প্রচারনার শেষ সময়ে জমজমাট প্রচারনা ও আলোচনা চলছে। প্রার্থীর সমর্থকরা হ্যান্ডবিল নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন। কেউ একক ভাবে কেউ আবার দলবদ্ধ ভাবে ঘুরে ভোট প্রার্থনা করছেন। পুরুষ সমর্থকের পাশাপাশি ব্যাপক নারী সমর্থকদেরও ভোটের প্রচারে দেখা গেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের কাছে তাদের পছন্দের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করছেন।
শেষ মুহুর্তে থেমে নেই নির্বাচনী গনমিছিল। বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন প্রার্থীর সমর্থকরা গনমিছিল করছেন।
স্থানীয় ভোটাররা বলছেন তারা ভোটের দিন শান্তিপুর্ন ও উৎসব মুখর পরিবেশে ভোট দিতে চান। তারা আরো বলেন জয় পরাজয় যেই হোক কিন্ত এলাকার শান্তি শৃংখলা বজায় রাখা উচিত।
এক নারী ভোটার বলেন, আমরা চাই শান্তি। শান্তিতে যেন ভোট দিতে পারি। আল্লাহ যার কপালে পাশ লিখছে সেই পাশ করবে কিন্ত গ্যাঞ্জাম ফ্যাসাদ আমরা চাইনা।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই ভোট কেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য টহল জোরদার করেছে। ফরিদপুর -৪ আসনে মোট ভোটার ৪,৯০,৯৯১ জন তার মধ্যে সদরপুর উপজেলায় এবারে মোট ভোটার ১,৭৬,২৬২ জন। মোট ভোট কেন্দ্র ১৮৯ টি তারমধ্যে সদরপুর উপজেলায় কেন্দ্র রয়েছে ৬৮ টি।
জানু ৭, ২০২৬
অক্টোবর ১৭, ২০২৫
ডিসেম্বর ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।