এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে একটি গণমিছিল বের করা হয়। গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সমাবেশ সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা শাখা জামায়াতের আমীর মো. আসাদুল্লাহ আল গালিব-এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. তোজাম্মেল হক-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. খবিরুল ইসলাম বলেন, আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সৎ এবং যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। আগামী ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট দিয়ে আপনারা দেশের সেবায় আমাদের সুযোগ করে দিন। তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা হচ্ছে ইনসাফ ও ন্যায়ের প্রতীক। আমরা জনগণের পাশে থেকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও উন্নত আত্রাই-রাণীনগর গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
উপজেলা সদরের কর্মসূচি শেষে বিকেল ৩ ঘটিকায় উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারেও একটি বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সেখানেও দলটির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা দল-মত নির্বিশেষে দেশের অগ্রযাত্রায় শামিল হতে এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।