জিয়ানগরে ডিবি পুলিশের অভিযান: ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১০ নভেম্বর, ২০২৬ ৪:৫৯ পিএম
শেয়ার করুন:
জিয়ানগরে ডিবি পুলিশের অভিযান: ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

পিরোজপুরের জিয়ানগরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নিয়াজ উদ্দিন মোল্লা (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বালিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত নিয়াজ মোল্লা জিয়ানগর উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাসির মোল্লার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা এর দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বালিপাড়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় নিয়াজ মোল্লাকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আল মাহবুব জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিয়ানগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। 

তিনি আরও বলেন, "মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।