এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন শুভ বড়দিন উদ্যাপন এবং দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বান্দরবানের থানচিতে মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি ভারতের মিজোরাম থেকে প্রত্যাবর্তিত বম পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের মাঝে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে থানচি–লিক্রে সড়কের ২২ কিলোমিটার এলাকায় অবস্থিত রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম থান্দুই বম পাড়ায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, বান্দরবান রিজিয়নের আওতাধীন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (দি ম্যাজেস্টিক টাইগার) বাকলাইপাড়া সাব-জোনের তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়। সহায়তার অংশ হিসেবে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের গির্জার প্রার্থনাকক্ষে ব্যবহারের জন্য ২৫টি প্লাস্টিক চেয়ার, ১টি সৌরবিদ্যুৎ (সোলার) প্যানেল, ১টি ব্যাটারি ও ১টি সাউন্ডবক্স উপহার দেওয়া হয়। এছাড়া সেনাবাহিনীর নিজস্ব চিকিৎসকের মাধ্যমে গ্রামের অসহায়, দরিদ্র, জটিল রোগে আক্রান্ত প্রবীণ, নারী ও শিশুসহ অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়।
কর্মসূচি চলাকালে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর মিরাজ আহমেদ ভূঁইয়া এবং ক্যাপ্টেন মো. খুরশেদ আলম।
সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে থান্দুই পাড়ার কার্বারি (গ্রামপ্রধান) চমখুব বম বলেন, “স্বাভাবিক জীবনে ফিরে আসার এই সংকটময় সময়ে সেনাবাহিনীর এমন সহযোগিতা আমাদের জন্য বড় পাওয়া। বিশেষ করে ২৫ ডিসেম্বরের আসন্ন বড়দিন উদ্যাপনে ধর্মীয় ও সামাজিক আয়োজনের জন্য এসব উপহার পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। দুর্গম পাহাড়ি অঞ্চলে এমন প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ায় আমরা সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর মিরাজ আহমেদ ভূঁইয়া বলেন, “পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও স্থায়ী শান্তি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। দুর্গম পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সেপ্টেম্বর ২৪, ২০২৫
ডিসেম্বর ১৪, ২০২৫
মার্চ ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৯ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।