পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

অনলাইন ডেস্কঃ
৯ নভেম্বর, ২০২৬ ১০:৩০ এএম
শেয়ার করুন:
পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

বরগুনা পুলিশ লাইন্সের সামনে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত মধ্যরাতে এ নাশকতার ঘটনা ঘটে। তবে দায়িত্বরত পুলিশ সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বাসটি। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বিআরটিসির ওই বাসটি বরগুনা পুলিশ লাইন্সের সামনের সড়কে পার্ক করা ছিল। রোববার মধ্যরাতে হঠাৎ অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় পুলিশ লাইন্সের ভেতরে থাকা সদস্যরা বাসে আগুন জ্বলতে দেখে দ্রুত ছুটে আসেন এবং পানি দিয়ে নিভিয়ে ফেলেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বাসটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণ পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, “মধ্যরাতে পুলিশ লাইন্সের সামনে রাখা বিআরটিসি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।