এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ শোকবার্তার তথ্য নিশ্চিত করেছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, গত শনিবার (৭ নভেম্বর) সৌদি আরবে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নিহত এবং আরও ছয়জন আহত হওয়ার খবরে তিনি গভীরভাবে মর্মাহত।
প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই কঠিন ও শোকাবহ সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে নিহতদের পরিবার এবং চিকিৎসাধীন আহতদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।