জিয়ানগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৭ নভেম্বর, ২০২৬ ১১:৩৫ পিএম
শেয়ার করুন:
জিয়ানগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পিরোজপুরের জিয়ানগরে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে শনিবার (৭ই নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিউর রহমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, উপজেলা যুবদলের সভাপতি মো. আতিকুর রহমান, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম শহিদ এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আল আমিন হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়। দিবসটির ঐতিহাসিক গুরুত্ব এবং জাতীয় জীবনের পারস্পরিক ঐক্য ও সংহতির বার্তা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে।” 

তাঁরা আরও বলেন, দেশের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা জাগ্রত করতে বড় ভূমিকা রাখে। বক্তারা ৭ই নভেম্বরের চেতনাকে ধারণ করে পারস্পরিক শ্রদ্ধাবোধ অক্ষুণ্ণ রাখা এবং দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জাতীয় দিবসে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মধ্যে ইতিহাস, ঐতিহ্য ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।