এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে পরিবেশ সুরক্ষায় সবুজায়ন বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে স্থানীয় রাজলক্ষ্মী মহাবিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির প্রথম সভাও সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে রাজলক্ষ্মী মহাবিদ্যালয় অডিটোরিয়ামে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
পরে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে মাদকের ভয়াবহতা, শারীরিক ও মানসিক ক্ষতি এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ ও শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজলক্ষ্মী মহাবিদ্যালয়ের সভাপতি ও নাজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মিলন কান্তি মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে জোরালো সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
মার্চ ২৯, ২০২৫
মার্চ ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।