এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা কলেজের শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপর দুষ্কৃতকারীদের হামলা, টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিন হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা পাঠদান বন্ধ রেখে কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন।
পিরোজপুর মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম বলেন, ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা শিক্ষা সম্প্রদায়ের জন্য লজ্জাজনক ও গভীর উদ্বেগজনক। অনতিবিলম্বে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করা হয়।
কর্মসূচিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আগস্ট ২৯, ২০২৫
সেপ্টেম্বর ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মতামত | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।