এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর জেলা কারাগারের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও বন্দিদের সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করতে কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে তিনি এই পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাদ্যের গুণগত মান এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন। এ সময় তিনি কারাগারে থাকা বন্দিদের সাথে সরাসরি কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।
কারাগারের অভ্যন্তরীণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি জেল সুপার ও কারারক্ষীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে কারাগারের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সার্বক্ষণিক কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেন।
এছাড়াও, বন্দিদের স্বাস্থ্যসম্মত আবাসন নিশ্চিতকরণ, সরবরাহকৃত খাবারের উন্নত মান বজায় রাখা এবং একটি মানবিক ও নিরাপদ কারা ব্যবস্থাপনা গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন জেলা প্রশাসক।
ফেব্রু ২২, ২০২৫
মার্চ ২৫, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ২৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ নভেম্বর, ২০২৬
খুলনা | ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।