এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে অননুমোদিত ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া স্ট্যান্ড সংলগ্ন ‘ধানসিঁড়ি পোল্ট্রি ফিড’-কে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মো. পাভেলের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়। অন্যদিকে, শিয়ালকাঠী ইউনিয়নের দারুস সুন্নাত কামিল মাদ্রাসা সংলগ্ন ‘মানহা মা স্টোর’ নামের একটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে একই ধারায় মালিক মিজানুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আমিন বখতিয়ার। কাউখালী থানা-পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, "আমরা মূলত পোল্ট্রি খাদ্য ও ওষুধের মান এবং সাধারণ খাবারের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো স্পর্শকাতর বিষয়গুলো গুরুত্বের সাথে তদারকি করেছি। অননুমোদিত ওষুধ প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ, আর মেয়াদোত্তীর্ণ খাবার ভোক্তার স্বাস্থ্যের সরাসরি ক্ষতি করে।"
তিনি আরও সতর্ক করে বলেন, "ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যেন তারা বৈধ ও অনুমোদিত পণ্য ছাড়া কিছু বিক্রি না করেন। প্রতিটি পণ্যের গায়ে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ থাকা বাধ্যতামূলক। জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত জরিমানার পাশাপাশি ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
অক্টোবর ১৭, ২০২৫
মার্চ ২১, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ২৫ নভেম্বর, ২০২৬
খুলনা | ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ নভেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ২৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।