এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলা সদরে অবস্থিত ‘শহীদ মনোয়ার নূরানী স্কুল অ্যান্ড মাদ্রাসা’র দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পবিত্র কুরআন মাজিদ প্রদান এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কুরআন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক এ এফ এম মনসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পবিত্র কুরআনের প্রথম ও শেষ সবক প্রদান এবং দোয়া পরিচালনা করেন সান্তাহার জামিয়া আরাবিয়া দারুল উলূমের মুহতামিম শাইখুল হাদিস হযরত মাওলানা মাহবুবুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও ‘হিমেল গার্মেন্টস’-এর স্বত্বাধিকারী আলহাজ্ব মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মুজাহিদ খান বলেন, “কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবনযাপনের মাঝেই কেবল বিশ্ব মানবতার প্রকৃত শান্তি ও মুক্তি নিহিত রয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি শৈশব থেকেই কুরআন ও দ্বীনি শিক্ষার আলোয় গড়ে তুলতে পারি, তবেই আগামী দিনে সুদ, ঘুষ ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ সমাজ গঠন সম্ভব।” তিনি আরও যোগ করেন, “নূরানী শিক্ষা ব্যবস্থা আধুনিক ও ইসলামী শিক্ষার এক অপূর্ব সমন্বয়। আমাদের সন্তানদের এই ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা দিলে তারা কুরআনিক জ্ঞানের পাশাপাশি যেকোনো জাগতিক শিক্ষাতেও মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. খলিলুর রহমান, নওগাঁর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কালাম আজাদ এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাজেদুর রহমান।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আত্রাই মদিনাতুল উলূম মাদ্রাসার শিক্ষক মাওলানা আবরারুল হক, মাওলানা মোর্শেদ আলম এবং শহীদ মনোয়ার নূরানী স্কুল অ্যান্ড মাদ্রাসার শিক্ষক কারী সালমান হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নভেম্বর ৫, ২০২৫
জুলাই ১৭, ২০২৬
আগস্ট ১৬, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ২২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ নভেম্বর, ২০২৬
ঢাকা | ২২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।