নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন

অনলাইন ডেস্কঃ
২২ নভেম্বর, ২০২৬ ১১:৪১ এএম
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মঞ্জিল পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় এবং দ্রুত নেমে পড়তে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে চলন্ত বাসটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বাসে আগুনের কারণ নিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে। ফায়ার সার্ভিস ও বাসচালকের দাবি এটি নাশকতা হলেও হাইওয়ে পুলিশ বলছে যান্ত্রিক ত্রুটির কথা। 

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, "ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের পর বাসচালকের সঙ্গে কথা বললে তিনি জানান, যাত্রীবেশে দুজন ব্যক্তি বাসে ওঠেন। এরপর তারা গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত নেমে পালিয়ে যান। সে সময় ওই দুজন ছাড়া গাড়িতে অন্য কোনো যাত্রী ছিলেন না।"

অন্যদিকে, শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, "গাড়িতে মাত্র দুজন যাত্রী ছিলেন এবং আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা নিরাপদে নেমে পড়েন। তবে এটি কোনো নাশকতা নয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লেগেছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।