এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহের গফরগাঁওয়ে খেলার ছলে শ্যাম্পুর খালি বোতলে পানি মিশিয়ে তৈরি করা বিষাক্ত ফেনা পান করে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছিল আরও এক শিশু, তবে বর্তমানে সে শঙ্কামুক্ত।
নিহত শিশুরা হলো—উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামের প্রবাসী রাহাত ব্যাপারীর ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) এবং তার ভাই প্রবাসী জনি ব্যাপারীর মেয়ে হুমায়রা (৬)। তারা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘরে শ্যাম্পু শেষ হয়ে যাওয়ার পর বোতলটি ফেলে রাখা হয়েছিল। রোববার (২৫ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে সাজিত, হুমায়রাসহ তিন শিশু প্লাস্টিকের হাঁড়ি-পাতিল নিয়ে খেলার সময় বোতলটি খুঁজে পায়। খেলার ছলে তারা বোতলে পানি ঢুকিয়ে ঝাঁকিয়ে ফেনা তৈরি করে এবং তা পান করে।
পরবর্তীতে বিকেলের দিকে বিষক্রিয়ায় তিন শিশুই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজিতকে মৃত ঘোষণা করেন।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় হুমায়রা ও অপর শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় হুমায়রার মৃত্যু হয়। অপর শিশুটিকে চিকিৎসা দেওয়ার পর বর্তমানে সে সুস্থ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, "শ্যাম্পুর বোতল থেকে ফেনাযুক্ত পানি পানের কারণেই শিশু দুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"
একই পরিবারের দুই শিশুর এমন হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সেপ্টেম্বর ১৫, ২০২৬
অক্টোবর ২১, ২০২৬
আগস্ট ২, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৬ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।