এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফেনীর দাগনভূঞা উপজেলায় বটি দিয়ে কুপিয়ে সেতারা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের মেয়ে রিনা আক্তার রানুর (৩৭) বিরুদ্ধে। রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের পূর্ব চন্দ্রপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সেতারা বেগম ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী। ঘটনার পর রাতেই অভিযুক্ত মেয়ে রানু আক্তারকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রানু আক্তার কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও অস্বাভাবিক আচরণ করছিলেন। সম্প্রতি তিনি নিজের স্বামীকেও মারধর করেন। এ ঘটনার পর চিকিৎসার জন্য পরিবারের লোকজন তাকে বাবার বাড়িতে নিয়ে আসেন এবং সেখানে তার মানসিক চিকিৎসা চলছিল।
রোববার রাতে হঠাৎ রানু ঘরের অন্যান্য সদস্যদের একটি কক্ষে অবরুদ্ধ করে ফেলেন। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো বটি দিয়ে তার বৃদ্ধা মাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই সেতারা বেগমের মৃত্যু হয়। মাকে হত্যার পর রানু রক্তাক্ত বটি হাতে ঘরের ভেতরেই দৌড়াদৌড়ি করতে থাকেন এবং ভেতর থেকে লোহার দরজা আটকে রাখেন।
খবর পেয়ে দাগনভূঞা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে বসতঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ সেতারা বেগমের মরদেহ উদ্ধার করে এবং রানু আক্তারকে আটক করে।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আটক নারীর মানসিক সমস্যা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সেপ্টেম্বর ৩, ২০২৬
অক্টোবর ৪, ২০২৬
অক্টোবর ২২, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ২৬ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৬ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ২৬ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।