এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ইউনিয়ন ছাত্রদলের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণব পাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭), মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১ এর একটি আভিযানিক দল বৈষ্ণব পাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটি থেকে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে আসামিদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২১৭ বোতল ভারতীয় মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম বলেন, “আমান উল্লাহ আমান উদয় ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ বদ্ধপরিকর। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ও এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক নির্মূলে সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতাও কামনা করেন।
আগস্ট ১৭, ২০২৬
আগস্ট ২৫, ২০২৬
সেপ্টেম্বর ২, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ২৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।