বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা

অনলাইন ডেস্কঃ
১০ নভেম্বর, ২০২৬ ১২:৩৬ পিএম
শেয়ার করুন:
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা

বাগেরহাট সদর উপজেলায় একটি চলন্ত কলাবোঝাই পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় দুর্বৃত্তরা রাজনৈতিক স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মানিকতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী চালক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রাতে কলাবোঝাই পিকআপ ভ্যানটি মানিকতলা এলাকা অতিক্রম করার সময় দুটি মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক এসে গাড়িটির গতিরোধ করে। এরপর তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পরপরই যুবকেরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।