এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কক্সবাজার শহরের পর্যটন এলাকার কলাতলী হোটেল-মোটেল জোনের একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে কলাতলীর সৈকতপাড়া সড়কে একটি হোটেলের পাশের বসতঘরে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের হোটেল ও রিসোর্টে অবস্থানরত পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই নিজেদের কক্ষ ও ঘরবাড়ি ছেড়ে দ্রুত রাস্তায় নেমে নিরাপদ আশ্রয় নেন। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগ পর্যন্ত স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, “সংবাদ পাওয়ার পরপরই প্রয়োজনীয় সরঞ্জামসহ আমাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।” এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি কক্সবাজারের পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এর আগে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় মেরিন ড্রাইভ সংলগ্ন ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়। ওই ঘটনার মাত্র ছয় দিন পর, ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টের ‘হোটেল সি প্রিন্সেসে’ আগুন লাগে; তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সেখানে বড় কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি।
অক্টোবর ৬, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬
সেপ্টেম্বর ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আইন আদালত | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।